কম্প্লাইন্সে চাকুরী করা একজন অফিসার আর এইচ আর এ চাকুরী করা একজন অফিসারের মধ্যে পার্থক্যটা কি? (Difference Between Compliance Officers & HR Officers)
আমাকে এক বন্ধু প্রশ্ন করেছিল দোস্ত তোর মতে...কম্প্লাইন্সে চাকুরী করা একজন অফিসার আর এইচ আর এ চাকুরী করা একজন অফিসারের মধ্যে পার্থক্যটা কি?
উত্তরঃ
আমি আমার নিজের অভিজ্ঞতার থেকে কিছু কথা বলছি।
আমি একটা কোম্পানিতে জয়েন করেছিলাম সংগত কারনে প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করা হল না। সেখানে এইচ আর, কম্প্লাইন্স, ওয়েলফেয়ার অফিসারদের নিয়ে প্রায় ৩৫-৪০ জনের একটা টিম। ১০-১১ জন কম্প্লাইন্স, আর ওয়েফারার অফিসার ছাড়া সবাই এইচ আর এডমিন অফিসার।
বলতে গেলে অনেনেনেনেক বড় টিম।
প্রত্যেকে ছিল অসম্ভব ভাল কো-অপারেটিভ এবং মিশুক। আমি সত্যি নিজেকে গর্বিত মনে করছিলাম আর তাদের সাথে খাপ খায়িয়ে নিজের কাজের প্রতি গুরুত্ব দিচ্ছিলাম। চেষ্টা করছিলাম আমার কাজটা যেন দিন শেষে ভাল ভাবে উপস্থাপন হয়। আমি আদ্যে জানি না আমি কতটুকু আউটপুট দিতে পেরেছিলাম।
মূল কথায় আসিঃ
ওই অফিসের নিয়ম ছিল নতুন নিয়োগকৃত শ্রমিকদের ফাইলক্রোস চেক করার জন্য কম্প্লাইন্স অফিসার দ্বারা অডিট করানো হত। সেই জন্য ফাইলগুলো পুরাতন এইচ আর থেকে নিয়ে নতুন বিল্ডিংয়ের এইচ আর এ নিয়ে যেতে হত। প্রায় সময় কম্প্লাইন্স অফিসাররা পুরাতন এইচ আর এ যে অফিসার দ্বায়িত্বে থাকতো তাকে আইপি ফোনে কল করে দিয়ে ফাইল নিয়ে আসতে বলতো।আমি তখন নতুন তাই দিয়ে আসতাম। তাদের দিলে ফাইল হারিয়ে যায় তাদের দেওয়া হয় যে ফাইল কিন্তু তারা ফেরত দিত তার কম। এমন হওয়ার উৎস খুজে দেখলাম তারা কোন ফাইলে ভুল পাইলে তা সমাধান না করে নিজের পারফরমেন্স কামানো জন্য ঔ ফাইলটা এই স্যার ওই স্যার কে দেখানোর জন্য নিত কিন্তু কোন স্যার হয়তো তখন ব্যস্তছিল সে বলছে রেখে যাও পরে দেখবো। সেই ফাইল আর আমার কাছে আসতো না। তারপর কিন্ত এইচ আর এ দ্বায়িত্বরত অফিসার ই হন্নে হয়ে খুজে সেই ফাইল বের করত।
একদিন একজন কম্প্লাইন্স অফিসার পুরাতন এইচ আর এ এসে ৪৫ টা ফাইল নতুন বিল্ডিংয়ের এইচ আর এ নিয়ে যাবে সেই জন্য তার একজন পিয়ন দরকার হয়। কিন্তু সেই পিয়ন ব্যস্ত থাকায় বিশ ২০ টা মিনিট সেই অফিসার অপেক্ষা করে আবার ২ -৩ বার কল করে টাকাও নষ্ট করল।
কিন্তু একজন এইচ আর অফিসার তার দুই বোগলের মধ্যে করে অমন ৯০ টা ফাইল পুরাতন এইচ আর থেকে নতুন বিল্ডিংয়ের এইচ আর এর অডিটে বা এইচ আর এর অন্য কাজে নিয়ে যেত আবার আনত অহরহ...........।
খুব কষ্ট লাগত খুবই কষ্ট লাগত, ফাইল বইতে না রে ভাই, যখন শুনতাম এইচ আর এর পোলাপাইন নাকি ওয়েষ্ট টাইম কাটাচ্ছে। লাগত রে ভাই খুব লাগত।
আমরা এইচ আর সব পারি যেকোন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে।
- লেখকঃ রনো ইসলাম।

100% sotto kotha
উত্তরমুছুন